ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ -এ টি এম কামরুল ইসলাম নবীনগরে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
৫৯

গাজীপুরের কালীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অপরাধে দুটি হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দুটি মামলায় এই জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— রাজধানী হোটেলের মালিক আলম মিয়া (৪৫) এবং আল আমিন হোটেলের মালিক ওসমান (৫৫)। অসদাচরণের দায়ে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে এই নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

প্রকাশের সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬