ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার সোনাক্ষীর ছবি বিকৃত করে ছড়ানো, অভিযুক্তের মুক্তির নির্দেশ হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, দাবি আরআরএফ এসপির স্ত্রীর গঙ্গাচড়ায় পুলিশের পৃথক অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা সরকারি খাল ভরাটের মাশুল, লাখ টাকা জরিমানা শিশুকে ধর্ষণচেষ্টা, অবশেষে ৮ বছরের কারাদণ্ড সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, এবার বিচারের দাবি স্বজনদের। রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎ জান্নাতে নারীরা কি পুরুষদের চেয়ে কম পুরস্কার পাবেন? ইসলামের ব্যাখ্যা কী? আফ্রিকার দেশও মুখ ফিরিয়ে নিল, আশ্রয় নিয়ে বিপাকে শেখ হাসিনা!

একাই কেন সব মজা নেবে ছেলেরা,প্রশ্ন শোভিতার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 127 বার পড়া হয়েছে

ছেলেরা একাই কেন সব মজা নেবে? পরে তিনি আরও বলেন, ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তবে মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেন?

প তামিল পরিচালক পা রঞ্জিতের নতুন সিনেমা ‘ভেটুভাম’-এ একেবারে ভিন্ন রূপে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। অ্যাকশন ও বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমায় প্রথমবারের মতো মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা এতটাই উপভোগ করেছেন যে, শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত এই অভিনেত্রী এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি উপভোগ করছেন।

সম্প্রতি এনডিটিভির ‘যুব ২০২৬’ অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা জানান শোভিতা। সেখানে তিনি বলেন, ভারতে কালারিপায়াত্তুর মতো অসাধারণ ঐতিহ্যবাহী মার্শাল আর্ট রয়েছে, যা সবারই একবার চেষ্টা করে দেখা উচিত।

শোভিতার ভাষ্য, মার্শাল আর্টের প্রশিক্ষণ শুধু তার শরীরকে চাঙা করেনি, মানসিকভাবেও তাকে অনেকটা হালকা ও সতেজ করেছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে চাপ ও মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি নিজের শরীর ও মন সম্পর্কে নতুনভাবে সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ নেওয়া শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে একটিকে বেছে নিতে হলে কোনটি বেছে নেবেন। জবাবে অভিনেত্রী জানান, এমন উত্তর তিনি নিজেও আগে ভাবেননি। তবে মার্শাল আর্টের অনুশীলনে যে ধরনের চাপমুক্তির অনুভূতি পেয়েছেন, তা তাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তাই আপাতত নাচের চেয়ে মার্শাল আর্টই বেশি উপভোগ করছেন তিনি।

এ প্রসঙ্গে রসিকতা করে শোভিতা বলেন, ‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’ পরে তিনি আরও বলেন, ‘ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তবে মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেন?’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

একাই কেন সব মজা নেবে ছেলেরা,প্রশ্ন শোভিতার

প্রকাশের সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬