ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনাক্ষীর ছবি বিকৃত করে ছড়ানো, অভিযুক্তের মুক্তির নির্দেশ হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, দাবি আরআরএফ এসপির স্ত্রীর গঙ্গাচড়ায় পুলিশের পৃথক অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা সরকারি খাল ভরাটের মাশুল, লাখ টাকা জরিমানা শিশুকে ধর্ষণচেষ্টা, অবশেষে ৮ বছরের কারাদণ্ড সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, এবার বিচারের দাবি স্বজনদের। রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎ জান্নাতে নারীরা কি পুরুষদের চেয়ে কম পুরস্কার পাবেন? ইসলামের ব্যাখ্যা কী? আফ্রিকার দেশও মুখ ফিরিয়ে নিল, আশ্রয় নিয়ে বিপাকে শেখ হাসিনা! এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ নারী

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 317 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।  জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তারের সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নস্থ খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে বিবাহ ঠিক হয়। জন্ম নিবন্ধন অনুযায়ী কনের জন্ম তারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০/১০/২০০৭ করা হয়। শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ীতে এলে গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় অপ্রাপ্ত বয়সে কনের বিয়ের আয়োজনের অপরাধে পিতা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬