ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সর আবসিক কোয়াটারে দুঃসাহসিক চুরি  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ আদালত চত্বর থেকে পুলিশের বাইক চুরি, তদন্তে বেরিয়ে এলো চোরচক্রের নেটওয়ার্ক বিদ্যাকুটে বশির সমর্থকদের বিশাল মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে আলোচনা নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 132 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে মজিদ মোড়ল (৭০) নামে এক কলা ব্যবসায়ী শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাই মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকারের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত মোজাম্মেল ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর কলাপট্টিতে নিজের কলার দোকানে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মজিদ মোড়লকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মজিদ মোড়ল জামালপুর মোড়লপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল হোসেন (৩৫) উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে এবং মজিদ মোড়লের জামাতা।
স্থানীয় সূত্র ও নিহতের ছেলে বিল্লাল হোসেন মোড়ল জানান, মজিদ মোড়লের মেয়ে শাহানাজ বেগমের সঙ্গে মোজাম্মেলের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মাদক সেবনের পর স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে একাধিকবার বাবার বাড়িতে চলে আসেন শাহানাজ। সম্প্রতি তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে শ্বশুর মজিদ মোড়লের বিরোধ তৈরি হয়।

স্বজনদের দাবি, শুক্রবার বিকেলে মজিদ মোড়ল নিজের কলার দোকানে বসে ছিলেন। এ সময় একটি ট্রলি ব্যাগে কুড়াল লুকিয়ে সেখানে যান মোজাম্মেল। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে কুড়াল বের করে মজিদ মোড়লকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। গুরুতর আহত হয়ে মজিদ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে ট্রলি ব্যাগ ফেলে পালিয়ে যান মোজাম্মেল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল হোসেন ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। পরে তিনি কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,জামালপুরে মেয়ে জামাই কর্তৃক শ্বশুর হত্যার ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে  ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ

প্রকাশের সময় : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬