ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালকের প্রাণ গেল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ৭৭৮ বার পড়া হয়েছে
৩২৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম (৩৫) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু আজিফ। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে দিকে আসছিলো রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন জানান, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করতে পারিনি তবে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালকের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪