ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ -এ টি এম কামরুল ইসলাম নবীনগরে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৯৫ বার পড়া হয়েছে
১৩৯

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৩রা মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মাহমুদা বেগম (২২) জানান, শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে আসা তিন ছিনতাই কারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁরা লম্বা দা গলায় ঠেকিয়ে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

দিনের আলোয় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পর্যটন নগরী শ্রীমঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলের বাসিন্দারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে সকল কিছু এখন প্রকাশ না করলেও দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই

প্রকাশের সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬