ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ -এ টি এম কামরুল ইসলাম নবীনগরে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

ধানের শীষের কান্ডারি যারা হলেন মৌলভীবাজার চারটি আসনে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে
১১১

ধানের শীষের কান্ডারি যারা হলেন মৌলভীবাজার চারটি আসনে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩রা নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ২৩৭টি আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় মৌলভীবাজার জেলার চারটি আসনের প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি।

মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন শওকত হোসেন সকু।

মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন এম নাসের রহমান।

মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মজিবুর রহমান।

মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী এম নাসের রহমান এক প্রতিক্রিয়ায় জানান, ফ্যাসিস্ট আমলে দলের নেতাকর্মী নিয়ে মাঠের আন্দোলনে সক্রিয় ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাই কমান্ডের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে অতীতের মতো দলীয় নেতাকর্মীসহ সকলের সর্মথন, সহযোগিতা, দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনে অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদ, জি কে গউছসহ অন্যান্য নেতৃস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ধানের শীষের কান্ডারি যারা হলেন মৌলভীবাজার চারটি আসনে

প্রকাশের সময় : ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫