ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী অহংকার নয়, সম্প্রীতিই শক্তি—দুশো বছরের সাক্ষী ফটিকছড়ি নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফের আবেদন করতে পারবেন ফল পরিবর্তনকারীরা বাবা কারাগারে যাওয়ার পরই উধাও মা, অসহায় ৩ সন্তান মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা গৃহবধূর করুণ মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গুতে প্রাণ হারালেন পিরোজপুরের প্রধান শিক্ষক ফ্যামিলি কার্ডে যুক্ত হচ্ছে ৪১ লাখ পরিবার, প্রধানমন্ত্রীর ঘোষণা

নওগাঁয় জন্ম নিলো দুই মাথা ও তিন হাতের নবজাতক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 334 বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে বিরল শারীরিক গঠনের একটি নবজাতকের জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা এই নবজাতকের জন্ম দেন আরিফা নামে এক গৃহবধূ। নবজাতকের জন্মের খবরে হাসপাতাল এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মের পর নবজাতককে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের মতে, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি থাকায় শরীরের বিভিন্ন অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছিল না। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও জন্মের প্রায় এক ঘণ্টা পর নবজাতকটি মারা যায়।

আরিফা নওগাঁ সদর উপজেলার রকির স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, গর্ভাবস্থায় কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এমন বিরল শারীরিক গঠন আগেই শনাক্ত করা যায়নি। হঠাৎ এমন ঘটনার মুখোমুখি হয়ে পরিবার-পরিজন শোকাহত হয়ে পড়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ এ ধরনের শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত সমস্যা বা ভ্রূণ বিভাজনজনিত জটিলতার কারণে হয়ে থাকে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের স্বাভাবিক বিভাজন ব্যাহত হলে এ ধরনের বিরল বিকৃতি দেখা দিতে পারে।

মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হলেও চিকিৎসকরা কুসংস্কার এড়িয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নওগাঁয় জন্ম নিলো দুই মাথা ও তিন হাতের নবজাতক

প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫