নবীনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর প্রাণ গেল
- প্রকাশের সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 76 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মিয়া(৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর দক্ষিণপাড়ার বাসিন্দা মো.হেদায়েতউল্লাহর ছেলে।
বৃহস্পতিবার(১৮ জুন )সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল ইউসুফ। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এইচও) ডাক্তার হাবিবুর রহমান প্রতিদিনের পোস্ট’কে বলেন, গুরুতর অবস্থায় ইউসুফ নামে ছোট্ট এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন কিছু লোকজন। কর্তব্যরত চিকিৎসক অনেক চেষ্টা করেছেন কিন্তু শিশুটি এখানে আনার আগেই মারা গিয়েছিল।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে ইউসুফের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।




























