ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে তুচ্ছ ঘটনায় কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৫৪ বার পড়া হয়েছে
৩২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সারোয়ার হোসেন (১৪)। তিনি সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়ার আমির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একই গ্রামের সারোয়ার ও শ্রাবণ খেলাধুলার একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এসম শ্রাবণ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে সারোয়ারের ওপর সজোরে আঘাত করলে এতে সারোয়ারের বাম হাতের দুই আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত হামলাকারী শ্রাবণ মিয়াকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম প্রতিদিনের পোস্টকে বলেন, খেলাধূলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীর দায়ের কোপে কিশোরের আঙুল বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে তুচ্ছ ঘটনায় কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

নবীনগরে তুচ্ছ ঘটনায় কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫