ঢাকা
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা
নারী মাদক সম্রাজ্ঞী ময়না রবিদাস গ্রেপ্তার
শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজারে লিখিত পরীক্ষা সম্পন্ন
কুলাউড়ায় স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী মামলায় আ’লীগ নেতা রিপন গ্রেপ্তার
মিরপুরে মাজারে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
চা-বাগানের শতবর্ষী সেতুটি যেন মৃত্যুফাঁদ
যোগদানের সাত দিনের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপার প্রত্যাহার
চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে জাপানি মিষ্টি আলু ওকিনাওয়া
নবীনগরে পরিত্যক্ত বাড়ি থেকে একনলা বন্দুক উদ্ধার
খন্দকার মোঃ আলমগীর হোসেন
- প্রকাশের সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় র্যাব-৯ এর অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করে।
দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯, সিপিসি-১ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


























