ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী অহংকার নয়, সম্প্রীতিই শক্তি—দুশো বছরের সাক্ষী ফটিকছড়ি নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফের আবেদন করতে পারবেন ফল পরিবর্তনকারীরা বাবা কারাগারে যাওয়ার পরই উধাও মা, অসহায় ৩ সন্তান মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা গৃহবধূর করুণ মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গুতে প্রাণ হারালেন পিরোজপুরের প্রধান শিক্ষক ফ্যামিলি কার্ডে যুক্ত হচ্ছে ৪১ লাখ পরিবার, প্রধানমন্ত্রীর ঘোষণা

নবীনগরে প্রবাসী বিএনপির সংবর্ধনায় সিক্ত এমপি আব্দুল মান্নান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 109 বার পড়া হয়েছে

নবীনগরে প্রবাসী বিএনপির সংবর্ধনায় সিক্ত এমপি আব্দুল মান্নান

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এমপির বাড়ি-সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উপদেষ্টা উসমান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান। এছাড়াও বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, গত জাতীয় নির্বাচনে প্রবাসীরা আর্থিক সহযোগিতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তিনি সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাও স্মরণীয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি নবীনগরকে দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে প্রবাসী বিএনপির সংবর্ধনায় সিক্ত এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬