ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে কুরআনের বাণীকে সামনে রেখে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রতিশ্রুতি নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত আমরা ক্ষমতায় গেলে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো-খাইরুল হাসান কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বী জ বিতরণ কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর লুটপাট; মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকানের অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১০৯ বার পড়া হয়েছে
print news
177

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি শাটারের তিনটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৩ নভেম্বর) বড় বাজারের জালাল উদ্দিনের মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারে তখন সব দোকান বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণ সাহার দোকানের ভেতরে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— নারায়ণ সাহা (৩টি শাটার), স্বপন চন্দ্র সাহা (২টি শাটার) এবং আক্তার হোসেন (৪টি শাটার)। মোট ৯টি শাটারের দোকান আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

‎আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎নবীনগর ফায়ার সার্ভিসের টিম প্রধান দেবব্রত সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করব।”

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, “আমার চারটি শাটারের মধ্যে দুটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পানির সংযোগ ঠিক করতে সময় নেয়, ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।”

‎অগ্নিকাণ্ডের ঘটনায় নবীনগর বড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকানের অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশের সময় : ০১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫