ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৯:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২১৫ বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

২৬৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সাংবাদিক সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নবীনগর থানা গেটের সামনে স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি মাহবুব আলম লিটন, মানবকন্ঠের প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, সময়ের আলো ও চ্যানেল এস প্রতিনিধি খন্দকার মোঃ আলমগীর হোসেন, যুগান্তর প্রতিনিধি শাফিউল আলম, কালের কন্ঠের প্রতিনিধি মাজেদুল ইসলাম, এন টিভি অনলাইন প্রতিনিধি কাউসার আলম প্রতিদিনের কাগজ প্রতিনিধি হোসাইন, মাতৃজগৎ প্রতিনিধি হেফজুল বাহার, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি সুমন আহমেদ, রাজধানী টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুবেল আকরাম সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।

অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ ও সাহসী সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের মামলা গ্রহণযোগ্য নয়। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬