ঢাকা
,
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার
বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি
আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন
৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে
মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
নবীনগরে উৎসবমুখর পরিবেশে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন
ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে-এটিএম কামরুল ইসলাম
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত
কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত
নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
খন্দকার মোঃ আলমগীর হোসেন
- প্রকাশের সময় : ০৮:৫৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৪৬১ বার পড়া হয়েছে
খন্দকার মোঃ আলমগীর হোসেনঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৬৫) এবং শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বারকে (৭৫) পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (১৫ নভেম্ব) রাত আনুমানিক ১০টার দিকে রউফ চেয়ারম্যানকে এবং রাত পৌনে ১টার দিকে ধনু মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ‘দুজনের গ্রেফতারের বিষয়টিই সত্য। তবে কী অভিযোগে তারা গ্রেফতার হয়েছেন, তার বিস্তারিত তথ্য পরে আপনাদের জানানো হবে।’
এদিকে সর্বশেষ খবরে রাত ২টায় নবীনগর সদরে বসবাসরত দন্ত চিকিৎসক দস্তগীর আলম জানান, তার বড় ভাই উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামালকে (৬০) পুলিশ তাদের গ্রামের বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে।
























