ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে কুরআনের বাণীকে সামনে রেখে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রতিশ্রুতি নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত আমরা ক্ষমতায় গেলে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো-খাইরুল হাসান কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বী জ বিতরণ কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর লুটপাট; মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ
নবীনগরে হিট এক্সেশনে ২২ ছাত্রী অসুস্থ

নবীনগরে হিট এক্সেশনে ২২ ছাত্রী অসুস্থ

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৫:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ২৩৯ বার পড়া হয়েছে
print news
160

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুল চলাকালীন হিট এক্সেশনে অসুস্থ হয়ে পরেছে ২২ ছাত্রী।

মঙ্গলবার দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এসময় ৫ জন ভর্তি সহ অন্যান্য ছাত্রীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যায়।

তাইবা আক্তার, উম্মে হানি সহ একাধিক শিক্ষার্থী জানান, অতিরিক্ত গরমে ও ক্লাস রুমে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় এমন অসুস্থতা দেখা দিয়েছে বলে মনে করছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোঃ গিয়াস উদ্দিন প্রতিদিনের পোস্টকে বলেন, হঠাৎ অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন কয়েকজন ছাত্রী। এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো হিট এক্সেশন বা অতিরিক্ত গরমে শরীরের প্রভাব। গরমের সময় শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী প্রতিদিনের পোস্টকে বলেন, লোডশেডিং ও অতিরিক্ত গরমে তারা সেন্সলেস হয়ে গেলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। তারা এখন ভালো আছে। আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখে ভেন্টিলেশনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে হিট এক্সেশনে ২২ ছাত্রী অসুস্থ

নবীনগরে হিট এক্সেশনে ২২ ছাত্রী অসুস্থ

প্রকাশের সময় : ০৫:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫