ঢাকা
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা
নারী মাদক সম্রাজ্ঞী ময়না রবিদাস গ্রেপ্তার
শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজারে লিখিত পরীক্ষা সম্পন্ন
কুলাউড়ায় স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী মামলায় আ’লীগ নেতা রিপন গ্রেপ্তার
মিরপুরে মাজারে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
চা-বাগানের শতবর্ষী সেতুটি যেন মৃত্যুফাঁদ
যোগদানের সাত দিনের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপার প্রত্যাহার
চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে জাপানি মিষ্টি আলু ওকিনাওয়া
প্রথমার্ধ শেষে গোলশূন্য সাবিনারা
জ্যেষ্ঠ প্রতিবেদক
- প্রকাশের সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১০৪৩ বার পড়া হয়েছে
প্রায় দশমাস পর বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলছে৷ তারই প্রভাব ফুটে উঠল মাঠের পারফরম্যান্সে। কমলাপুর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে চলমান ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য রয়েছে।
নেপাল আজ বাংলাদেশের বিপক্ষে নেমেছে তাদের সেরা শক্তি সাবিত্রা ভান্ডারীকে নিয়ে। যদিও প্রথমার্ধে তিনি বাংলাদেশের রক্ষণে তেমন কাঁপন ধরাতে পারেননি। নেপাল গত সাফের পর কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও তাদের খেলায় তেমন ধার ছিল না৷
দশ মাস আগের সেই সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন হয়েছে । বাংলাদেশ দলের ধারাবাহিক ছন্দ ব্যঘাত ঘটেছে অনেক দিন পর খেলতে নামায়। প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই। অধিনায়ক সাবিনা খাতুন বক্সের মধ্যে একটি বল বাড়িয়েছিলেন সতীর্থদের উদ্দেশ্যে সেটা কেউ না পাওয়ায় আক্রমন আর হয়ে উঠেনি৷
জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন আজকের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন। গ্যালারীতে বসে সাবেক শিষ্যদের খেলা দেখছিলেন।
ট্যাগস :
খেলাধুলা




























