ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার সোনাক্ষীর ছবি বিকৃত করে ছড়ানো, অভিযুক্তের মুক্তির নির্দেশ হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, দাবি আরআরএফ এসপির স্ত্রীর গঙ্গাচড়ায় পুলিশের পৃথক অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা সরকারি খাল ভরাটের মাশুল, লাখ টাকা জরিমানা শিশুকে ধর্ষণচেষ্টা, অবশেষে ৮ বছরের কারাদণ্ড সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, এবার বিচারের দাবি স্বজনদের। রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎ জান্নাতে নারীরা কি পুরুষদের চেয়ে কম পুরস্কার পাবেন? ইসলামের ব্যাখ্যা কী? আফ্রিকার দেশও মুখ ফিরিয়ে নিল, আশ্রয় নিয়ে বিপাকে শেখ হাসিনা!

প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি: যোগদানের পরপরই নতুন বিজ্ঞপ্তির বার্তা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 140 বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে নতুন করে তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক পেজে দেওয়া একটি প্রশাসনিক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে সেটি পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। তাই নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি: যোগদানের পরপরই নতুন বিজ্ঞপ্তির বার্তা

প্রকাশের সময় : ০৫:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬