ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“কেয়ামতের আগে দা’জ্জা’ল জান্নাতের টিকেট বিক্রি করবে”শাহ্ মোজাদ্দেদী আল আবেদী “গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন বেগম জিয়া” ফজলুল হক মিলন নবীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আওয়ামী নেতার বিরুদ্ধে জমি ক্রয়-বিক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ ঘুষ কাণ্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত বিনা অপরাধে কোনো দলের কাউকে গ্রেপ্তার করা যাবে না : এডভোকেট মান্নান মৌলভীবাজারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে শোকজ শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে ইউপি চেয়ারম্যান মতলিবকে ঘিরে প্রশ্ন! দীর্ঘ প্রতীক্ষার পর আন্তঃনগর পারাবতে ৩হাজার সিরিজের ইঞ্জিন যুক্ত বিদায়ী প্রধান শিক্ষক নিজের কাবিনের জমিতে বিদ্যালয়

বাঞ্ছারামপুরে হামলায় আহত কেন্দ্রীয় বিএনপি’র সদস্য জসিম

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ২০৩ বার পড়া হয়েছে
print news
60

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হামলায় আহত হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো: জসিম। তিনি বর্তমানে ঢাকায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। জসিম ছাড়াও তার দুই সঙ্গী এবং অটোরিকসা চালক আহত হয়েছেন।

বুধবার দুপুরে সেখানে বিএনপি’র সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফেরার পথে তাদের ওপর হামলা হয়। তকদীর হোসেন জসিমের ব্যাক্তিগত সহকারী নবীনগরের লাউর-ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো: মাঈন উদ্দিন গাজী প্রতিদিনের পোস্টকে জানান- সম্মেলন শেষে তারা অটোতে করে বাঞ্ছারামপুর ফেরীঘাটের দিকে যাচ্ছিলেন। বোদাইরকান্দি নামক একটি জায়গায় পৌছার পর দেড়-দুশো লোক দা,লাঠি,কুচ,বল্লম,রড,হকিষ্টিক,রোল নিয়ে তাদের অটো ঘিরে ফিলে। তারা তকদীর হোসেন জসিমকে চিনতে পেরে বলে,’তোরে না এখানে আসতে মানা করেছি’। এরপরই তাকে অটো থেকে বের করে নিচে ফেলে লাথি মারতে থাকে এবং দা দিয়ে কোপ দেয়। দায়ের একটি কোপ তার মাথায় লাগে এবং আরেকটি কুপ তারা মাথায় দেয়া হলেও সেটি লক্ষ্যচুৎত হয়ে আমার পায়ে বিধে। অটোতে থাকা আমি ছাড়াও হামলার শিকার হন নবীনগরের কাইতলা বিএনপি’র সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ। পরে তারা হোমনা সরকারী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঢাকায় চলে যান। গাজী আরো জানান, বাঞ্ছারামপুর বিএনপি’র সম্মেলন বিরোধীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, বাঞ্ছারামপুর বিএনপি’র সম্মেলন নিয়ে গত ক’দিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। দলের দু’গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সোমবার সংঘর্ষ হয়। এতে অর্ধশত জন আহত হন। একই স্থানে দু’গ্রুপ কর্মসূচী বজায় রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঞ্ছারামপুর পৌরশহর ও সম্মেলনস্থল এবং এর আশপাশে ১৪৪ ধারা জারী করেন। পরে এক গ্রুপ সম্মেলন গ্রামে আয়োজন করে। অন্যগ্রুপ বাঞ্ছারামপুর-হোমনা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বাঞ্ছারামপুরে হামলায় আহত কেন্দ্রীয় বিএনপি’র সদস্য জসিম

প্রকাশের সময় : ০৬:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪