ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে কুরআনের বাণীকে সামনে রেখে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রতিশ্রুতি নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত আমরা ক্ষমতায় গেলে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো-খাইরুল হাসান কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বী জ বিতরণ কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর লুটপাট; মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৮২৫ বার পড়া হয়েছে
print news
180

প্রতিদিনের পোস্ট, বান্দরবান: বান্দরবানের রুমা রোয়াংছড়ি থানচি ও আলিকদম উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৮ অক্টোবর পাহাড়ে যৌথ বাহিনীর জ্‌্‌ঙ্গিবি,রোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

পরে থানচি ও আলিকদম উপজেলায় জঙ্গিদের উপস্থিতির তথ্য পাওয়ায় সেনাবাহিনীর অনুরোধে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলিকদম উপজেলায়ও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।

৩০ অক্টোবর সে নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা থাকলেও রোববার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর পর্যন্ত এ চার উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘স্‌্‌ন্ত্রা,সবিরোধী যৌথ বাহিনীর অভিযান ও স্‌্‌ন্ত্রা,সীদের তথ্য সংগ্রহের চলমান অভিযানে নিরাপত্তা বিবেচনায় থানচি, আলীকদম, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’

এই নিষেধাজ্ঞার কারণে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝরনা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝরনা, তিনাপ সাইতার, রিজুক ঝরনা, থানচি উপজেলার নাফাকুম, অমিয়কুম, বড়পাথর, রেমাক্রী, বাদুরগুহা, আন্ধারমানিক, বাকলাই ঝরনা এবং আলীকদম উপজেলার দামতুয়া ঝরনা, ডিম পাহাড়, করুকপাতা ঝরনাসহ চারটি উপজেলার আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকরা।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘স্‌্‌ন্ত্রা,সবিরোধী অভিযান ও তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

এই নিউজটি শেয়ার করুন

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল

প্রকাশের সময় : ০৫:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২