ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী অহংকার নয়, সম্প্রীতিই শক্তি—দুশো বছরের সাক্ষী ফটিকছড়ি নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফের আবেদন করতে পারবেন ফল পরিবর্তনকারীরা বাবা কারাগারে যাওয়ার পরই উধাও মা, অসহায় ৩ সন্তান মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা গৃহবধূর করুণ মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গুতে প্রাণ হারালেন পিরোজপুরের প্রধান শিক্ষক ফ্যামিলি কার্ডে যুক্ত হচ্ছে ৪১ লাখ পরিবার, প্রধানমন্ত্রীর ঘোষণা

বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 106 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়রা।

শনিবার সকালে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে অবরোধের কারণে সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে বেড়তলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা জানান, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীর ও আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ তাদের।

এর আগে গত বৃহস্পতিবার অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ওই এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

প্রকাশের সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬