ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে কুরআনের বাণীকে সামনে রেখে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রতিশ্রুতি নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত আমরা ক্ষমতায় গেলে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো-খাইরুল হাসান কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বী জ বিতরণ কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর লুটপাট; মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ

বাসার সামনে পৌঁছতেই বিএনপি নেতার ওপর গুলিবর্ষণ

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১২:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৯৭ বার পড়া হয়েছে
print news
121

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মকুল দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর সদর এলাকার পদ্মপাড়া তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মফিজুর রহমান মুকুল দিনভর উপজেলার শিবপুর ও বিটঘর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে রিকশা যোগে নিজ বাড়ির গেইটে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি পিঠ কোমর ও পায়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। এসময় হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্ট’কে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। সিসি ক্যামেরা চেক সহ তদন্ত চলছ।

এই নিউজটি শেয়ার করুন

বাসার সামনে পৌঁছতেই বিএনপি নেতার ওপর গুলিবর্ষণ

প্রকাশের সময় : ১২:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫