ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“কেয়ামতের আগে দা’জ্জা’ল জান্নাতের টিকেট বিক্রি করবে”শাহ্ মোজাদ্দেদী আল আবেদী “গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন বেগম জিয়া” ফজলুল হক মিলন নবীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আওয়ামী নেতার বিরুদ্ধে জমি ক্রয়-বিক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ ঘুষ কাণ্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত বিনা অপরাধে কোনো দলের কাউকে গ্রেপ্তার করা যাবে না : এডভোকেট মান্নান মৌলভীবাজারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে শোকজ শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে ইউপি চেয়ারম্যান মতলিবকে ঘিরে প্রশ্ন! দীর্ঘ প্রতীক্ষার পর আন্তঃনগর পারাবতে ৩হাজার সিরিজের ইঞ্জিন যুক্ত বিদায়ী প্রধান শিক্ষক নিজের কাবিনের জমিতে বিদ্যালয়

মণ্ডপে ইসলামি গান: পূজা কমিটির নেতা ও ছয় গায়কের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
print news
222

চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় পূজা উদযাপন কমিটি এক নেতা ও ছয় গায়কের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় এ মামলা করেন চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন।

মামলার আসামিরা হলেন- পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত, গান পরিবশেন করা চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, মো. নুরুল ইসলাম, আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মো. মামুন।

এর মধ্যে ঘটনার দিন রাতে আটক হওয়া শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ করা হয়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের এক পূজামণ্ডপে ইসলামি গান গাওয়া নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়। ওই গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানান আলোচনায় মাতেন নেটিজেনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে একটি সংগঠন ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই গানের দলের ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠেন। সংগঠনটি শাহ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’-শীর্ষক গান দুটি পরিবেশন করেন। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান-গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মণ্ডপে ইসলামি গান: পূজা কমিটির নেতা ও ছয় গায়কের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪