ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সর আবসিক কোয়াটারে দুঃসাহসিক চুরি  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ আদালত চত্বর থেকে পুলিশের বাইক চুরি, তদন্তে বেরিয়ে এলো চোরচক্রের নেটওয়ার্ক বিদ্যাকুটে বশির সমর্থকদের বিশাল মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে আলোচনা নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিদেশি মদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 281 বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে বিদেশি মদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। পৃথক অভিযানে আটক হয়েছে সাজাপ্রাপ্ত এক আসামি।

সোমবার (২৩শে সেপেটম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে রাজেশ রাজগড় (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় রাজেশ রাজগড়ের হেফাজত থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রাজেশ উপজেলার জেরিন চা বাগানের ডলুবাড়ীর মুকুল রাজগড়ের ছেলে।
এছাড়াও জিআর ৫০/১১ (শ্রীঃ) এর ০৫ বছরের সশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ। নজরুল উপজেলার মহাজিরাবাদ গ্রামের বাসিন্দা গোফরান মিয়ার ছেলে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে বিদেশি মদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-২

প্রকাশের সময় : ০৬:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫