ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে মানববন্ধন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 737 বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শুক্রবার (০৮ আগস্ট) বিকালে ডাকবাংলো প্রাঙ্গণে ‘নবীনগরের সচেতন সাংবাদিক ও আপামর জনগণ’ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন,এনসিপির উপজেলা সমন্বয়ক আলমগীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, আসরাফ হোসেন, সঞ্জয় শীল, ফজলে রাব্বি পাপ্পু, মাহাবুব মোর্শেদ, শাহ পরান, আবু কাউসার, শেখ মিহাদ, সৈয়দ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী। তিনি সত্য তুলে ধরায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের চাপে ছিলেন। অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন নবীনগরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকরা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫