ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে কুরআনের বাণীকে সামনে রেখে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রতিশ্রুতি নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত আমরা ক্ষমতায় গেলে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো-খাইরুল হাসান কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বী জ বিতরণ কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর লুটপাট; মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই – নজু নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ

“১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা”

রিপু
  • প্রকাশের সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৮৩২ বার পড়া হয়েছে
print news
140

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা|

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এ দুঃসংবাদ দিয়েছেন।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেছেন, মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমাদের কর্মী ১৩ শতাংশ কমানোর পরিকল্পনা করেছি। আমাদের মেধাবী ১১ হাজারের বেশি কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিলেন।

জাকারবার্গ আরও বলেন, আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে ও আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে রয়েছে ব্যয় সংকোচন ও বছরের প্রথম প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ।

মেটা বলেছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন কর্মীরা।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা”

প্রকাশের সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২