ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি জনগণের চাকর, জনগণের কাজ করাই আমার লক্ষ্য”: গাজীপুর-৫ এর এমপি ফজলুল হক মিলন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাদক জীবন ধ্বংসের অন্যতম কারণ -এ টি এম কামরুল ইসলাম নবীনগরে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

৮৮ দিনে কোরআনের হাফেজ হলো ফাহিম মৃধা

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৬৮০ বার পড়া হয়েছে
৩৬৭

মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: মাত্র ৮৮ দিনে পবিত্র কোরআনের ৩০ পাড়া মুখস্থ করে হাফেজ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এক প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা (৭)।

গত বৃহস্পতিবার নবীনগর পৌর এলাকার নারায়নপুর প্রখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘ মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা। ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা নবীনগর পৌরসভার নারায়নপুরের বাসিন্দা তিনি একজন ক্রোকারিজ ব্যাবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার অদম্য সাধনায় ছেলে আজ এক গৌরবময় অবস্থানে। তার দুই ছেলে ও ৫ মেয়ের মধ্যে মোহাম্মদ ফাহিম মৃধা সকলেরই ছোট।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ‘ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিকভাবে কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনার পরিচয় পাওয়া যায়।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আমার ছেলে যাতে এই অর্জন ধরে রাখতে পারে সকলের কাছে দোয়া কামনা করছি।

এ অর্জন কেবল তার একক শ্রমের ফসল নয় এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি। ৮৮ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি- ফাহিম যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারে।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

৮৮ দিনে কোরআনের হাফেজ হলো ফাহিম মৃধা

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫