ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের প্রাণ গেল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ৫৯৪ বার পড়া হয়েছে

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের প্রাণ গেল

৫৬

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। জানা গেছে বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের মা-বাবা ও পাড়াপ্রতিবেশি-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

রোববার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো হাজীপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)। পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়।

রোববার সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলা করছিল। একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩