ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ দুই জনের প্রাণ গেল

নাজমুল হক চৌধুরী, নরসিংদী
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / ৮১৬ বার পড়া হয়েছে
২০৩

নরসিংদীতে বাস- মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে গায়ক পিয়ালসহ ২ জন  নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। আজ শনিবার (১১ মে) ভোর ৫টা ২০ মিনিটের দিকে নরসিংদীর সদরের পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ড্রিম হলিডে পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহরা হলেন- মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে এবং অপর জন চট্টগ্রামের পিয়াল হোসেন (২৩)। তিনি পেশায় একজন সংগীত শিল্পী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ভোর ৫টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে সড়কে আসলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম (৩২) ও পিয়াল (২৬) নামের যাত্রী নিহত হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা আরও ৩ যাত্রী। তারা হলো, শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশে পাশের হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কোন বাসের সাথে এই দুুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেনি মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম।

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ দুই জনের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪