ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম
যে দেশ এআই দিয়ে তৈরি করেছে ১.৮ কোটি ডিপফেক ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৭৫১ বার পড়া হয়েছে
২৪০

যে দেশ এআই দিয়ে তৈরি করেছে ১.৮ কোটি ডিপফেক ছবি। যেমন উপকার করছে এআই প্রযুক্তির ব্যবহার, ঠিক তেমনই অনেক অপকারও করছে। এরই একটি ভয়ঙ্কর দিক হলো ডিপফেক ছবি, যা মূলত নারীদের টার্গেট করে কুরুচিকর ফটো তৈরি করে সমাজ মাধ্যমে তাদের হেনস্থা করতে ব্যবহৃত হচ্ছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এক বছরে জেনারেটিভ এআই ব্যবহার করে প্রায় ১.৮ কোটি ডিপফেক ছবি তৈরি করেছে। এই ওয়েবসাইটগুলোর ব্যবহারকারী সংখ্যা সেখানে প্রায় ৫.৯৭ কোটি। এর পরেই রয়েছে ভারত, যেখানে প্রায় ২.৪৫ কোটি ব্যবহারকারী এসব ওয়েবসাইট ব্যবহার করেন। তৃতীয় স্থানে রয়েছে জাপান (১.৮ কোটি), চতুর্থ স্থানে রাশিয়া (১.৭৫ কোটি), এবং পঞ্চম স্থানে জার্মানি (১.৬৮ কোটি)।

ভারত দ্বিতীয় স্থানে রয়েছে জেনে অনেকেই অবাক। কিন্তু অবাক হওয়ার কারণ নেই। প্রায় প্রতিদিনই এই ধরণের অপরাধের খবর উঠে আসে। বলিউডের বড় তারকা—ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানা, কাজল—এমনকি অনেক জনপ্রিয় অভিনেত্রীও ডিপফেকের শিকার হয়েছেন।

সূত্রের দাবি, প্রায় ৮০% ব্যবহারকারী স্মার্টফোন দিয়ে এসব সাইটে প্রবেশ করেন। ছবি আপলোড করার পর, সেই ছবিগুলো যৌনতামূলক বা কুরুচিকর রূপ দিয়ে ভাইরাল করা হয়।

চলতি বছরে রিপোর্ট অনুযায়ী, ডিপফেক তৈরি করা ৪১টি সাইটের মধ্যে অর্ধেকের বেশি নতুনভাবে চালু হয়েছে। এ কারণে সাইবার বিশেষজ্ঞরা ক্রমাগত পদক্ষেপ নিচ্ছেন এবং সবাইকে সতর্ক করছেন।

এআই যে মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে, তা স্পষ্ট। কিন্তু এর সঠিক ব্যবহারে সচেতন না হলে, এর অপকারিতা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

এই নিউজটি শেয়ার করুন

যে দেশ এআই দিয়ে তৈরি করেছে ১.৮ কোটি ডিপফেক ছবি

যে দেশ এআই দিয়ে তৈরি করেছে ১.৮ কোটি ডিপফেক ছবি

প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪