ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খুন, গ্রেফতার ১

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খন্দকার শাহ আলম (৪৫) নামে এক সাংবাদিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জুন) উপজেলার কাইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী টাইগার বাবুলকে গণধোলাইয়ের পর আটক করে রাখেন। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার সহ ডাকাত টাইগার বাবুল (৪০) কে আটক করেছেন। নিহত সাংবাদিক দৈনিক মাতৃজগত পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ও উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের মৃত আহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিক খন্দকার শাহ আলমের ছোট ভাই পরিবার নিয়ে চট্রগ্রামে যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে আনুমানিক বিকেল ৪টার দিকে একই গ্রামের কুখ্যাত ডাকাত একাধিক মামলার আসামি টাইগার বাবুল তাদের কাছ থেকে মোবাইল ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে সাংবাদিক খন্দকার শাহ আলম ছুটে এলে টাইগার বাবুলের সাথে শাহ আলমের ধস্তাধস্তি হয়। এ সময় টাইগার বাবুল সাংবাদিক শাহ আলমের বুকে কিল-ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে শাহ আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী দৌড়ে এসে টাইগার বাবুলকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে।

নিহতের ভাই মোঃ নুরুল ইসলাম সময়ের আলোকে জানান, বাবুল (টাইগার বাবুল) এলাকায় নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার জোর জুলুমসহ এলাকায় চুরি সহ এলাকার মহিলাদের সাথে খারাপ আচরণ ও উক্ত্যক্ত করে থাকে।সাংবাদিক শাহ আলম খন্দকার এই বিষয়ে লেখালেখি করায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত টাইগার বাবুলকে আটক করা হয়েছে। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খুন, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫