ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

নবীনগরে পুকুর জুড়ে লাল শাপলা, সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ৪৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

২৩৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাল- বিল ও জলমগ্ন কৃষি জমিতে শুধুমাত্র সাদা শাপলা চোখে পড়ে৷ সম্প্রতি সৌন্দর্য বর্ধনের জন্য উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের পুকুরে লাল শাপলার চাষ করা হয়েছে। এখন সারা পুকুর লাল শাপলায় সয়লাব। পুকুর যেন শাপলা ফুলের লাল গালিচা। শাপলা আমাদের জাতীয় ফুল, বিভিন্ন রংয়ের শাপলা রয়েছে। যেমন- সাদা, লাল, নীল ইত্যাদি। এটি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সবজি হিসেবেও ব্যবহৃত হয়। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা শরীরের আয়রনের ঘাটতি পূরণের ভূমিকা রাখ।

লাল শাপলার সাথে সাদা বকের আনাগোনা এ পুকুরের সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত শাপলার সৌন্দর্য দৃশ্যমান থাকে। এ শাপলার পুকুর দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। নান্দনিক সৌন্দর্যে বিমোহিত হন দর্শনার্থীরা। অনেকেই ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলায়, কেউবা আবার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের পুকুরের উত্তর পাশের এমফিথিয়েটারে বসে পরিবার পরিজন কিংবা বন্ধু-বান্ধবের সাথে আড্ডায় মেতে উঠেন।

এ ছাড়া পুকুরটির চারপাশে বিভিন্ন প্রজাতির বিদেশি সৌন্দর্য বর্ধক গাছ ও ফুলের বাগান এবং বসে আড্ডা দেওয়ার জন্য এমফিথিয়েটার এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এ সময় এলাকার সাধারণ মানুষ লাল শাপলার অপরুপ সৌন্দর্য উপভোগ করেন।

শাপলা ফুলের সৌন্দর্য দেখতে আসা রছুল্লাবাদের মনির হোসেন প্রতিদিনের পোস্ট’কে বলেন “লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য আমি সুযোগ পেলেই এখানে আসি। সকাল ১০টা পর্যন্ত শাপলা গুলো পূর্ণ ফুটন্ত অবস্থায় থাকে। আর তখন শাপলার পাশাপাশি সাদা বকের আনাগোনা দেখে আমি মুগ্ধ হয়ে যাই”।

শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.  মোস্তাক আহাম্মদ বলেন “প্রতিদিনই বিভিন্ন এলাকার লোকজন শাপলা ফুল দেখার জন্য এখানে আসেন” ৷ উল্লেখ্য প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক সভাপতি লাল শাপলার বীজ এ পুকুরে রোপণ করেন ৷

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে পুকুর জুড়ে লাল শাপলা, সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

প্রকাশের সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫