নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটি (টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি-TLCC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ডিসেম্বর) সকালে নবীনগর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীনগর পৌরসভার প্রশাসক ও শহর সমন্বয় কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মাহাবুব হোসেন, ওসি রফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, TLCC-এর সম্মানিত সদস্যবৃন্দ,এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া UGIAP বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় নগর ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সদস্যরা পৌর শহরের সার্বিক উন্নয়নে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ত্রৈমাসিক এ সভার কার্যক্রম সমাপ্ত হয়।























