ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৫৮ বার পড়া হয়েছে
২৪৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছোটভাই মহসিন মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ ১৫ বছর প্রবাসে আত্মগোপনে থাকার পর গতকাল শুক্রবার (৩০শে জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহসিন ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার পর থেকেই মহসিন আত্মগোপনে চলে যান।

মহসিন গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে কাতার এবং পরবর্তীতে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরলে পুলিশের নজরদারিতে ও তথ্যনুসারে মহসিন আসেন বলে নিশ্চিত হয়।

শুক্রবার (৩০শে জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ধামুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়তে ক্লিক করুন দৃষ্টিনন্দন সোনালী কৈ মাছ

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১শে জানুয়ারি) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়া দীর্ঘ দেড় দশক পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এই নিউজটি শেয়ার করুন

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬