ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

কুলাউড়ায় বিএনপি’র নেতিকর্মীদের জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৯ বার পড়া হয়েছে
১৫৭

কুলাউড়ায় বিএনপি’র নেতাকর্মীদের জামায়াতে যোগদান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বিএনপি’র কয়েকজন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কটারকোনা বাজারে অবস্থিত জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহারুল ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম জুনাবসহ সংগঠনের একাধিক দায়িত্বশীল নেতা। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা গাজী কবির, আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, মতিউর রহমান, ছনর আলী ও এইচ কে হেলাল।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপি’র ৫১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটির সদস্য মো.রহমত আলী, ছয়ফুল ইসলাম, মো. জহির উদ্দিনসহ একাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যকালে নবাগত নেতাকর্মীরা জানান, জনগণের কল্যাণ ও ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে চান। তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় বিএনপি’র নেতিকর্মীদের জামায়াতে যোগদান

প্রকাশের সময় : ০৫:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬