ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

নবীনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নবীনগর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৬ বার পড়া হয়েছে
২২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব ৬ ইউনিয়নের আয়োজনে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান বলেন, কিছু লোক টাকা নিয়ে ঘুরে, টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের কোনো দল নেই, কিছু নেই। আপনারা এ বিষয়ে সজাগ থাকবেন। আমি আশা করি আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই ধানের শীষের প্রতীক জিয়াউর রহমানের, এই প্রতীক খালেদা জিয়ার, এই প্রতীক তারেক জিয়ার।

তিনি আরও বলেন, আজ আপনারা পূর্বাঞ্চলে ইতিহাস সৃষ্টি করেছেন। আমি নবীনগরে কতটুকু রাজনীতি করেছি, তা আপনারা সবই জানেন; আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। আপনাদের কাছে শুধু আমার আহ্বান, দয়া করে সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন।

প্রধান অতিথি আরও বলেন, আমি আপনাদের দোয়া চাই, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষে ভোট দিলে আমাদের প্রিয় নেতা তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল আলম মজনু এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মোঃ মলাই মিয়া,সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজিব হাসান পাপ্পু ,আমেরিকা প্রবাসী সুহেল রানা ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান শিশু, বিএনপি নেতা আলতাফ হোসেন বশির, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেক মোল্লা, বিদ্যাকুট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি রুকন উদ্দিন প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬