ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

শাহাজালাল বিমানবন্দরে বড়লেখার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯১ বার পড়া হয়েছে
১৪৭

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেনকে গত মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) রাতে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন।

ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ছাত্র জনতার গনঅভ্যুত্থান ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্রসমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপন থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। বড়লেখা থানায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

শাহাজালাল বিমানবন্দরে বড়লেখার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬