ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

নবীনগরে পরিত্যক্ত বাড়ি থেকে একনলা বন্দুক উদ্ধার

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮ বার পড়া হয়েছে
১৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় র‍্যাব-৯ এর অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করে।

দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৯, সিপিসি-১ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে পরিত্যক্ত বাড়ি থেকে একনলা বন্দুক উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬