ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১০৩ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি সংগৃহীত

১৪৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রোববার (১ মার্চ) স্থানীয় সময় সকালে এই খবর প্রচার করা হয়। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, অভিযানে খামেনিসহ তার সঙ্গে থাকা কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় ইরানে রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। তিনি লেখেন, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযানে খামেনিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে তিনি নিহত হন। অভিযানের সময় উন্নত প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল বলে পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স, সিএনএন ও বিবিসিও ট্রাম্পের বরাত দিয়ে একই ধরনের দাবি করেছে। এছাড়া ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, খামেনির মৃত্যুর খবর বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

তবে এই ঘটনায় ইরান সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই নিউজটি শেয়ার করুন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে

প্রকাশের সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬