ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে
১৬৭

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হুসাইন আহমেদ (৯) নামের এক মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের ভুলে যাওয়া হিজাব বাড়ি থেকে আনতে গিয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারায় সে।
নিহত হুসাইন আহমেদ উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় চাঁদভাগ আব্দুল মান্নান আবতেরা বানু হাফিজিয়া ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। তার বড় ভাই একজন হাফেজ এবং সে নিজেও হাফিজিয়ায় পড়াশোনা করছিলো।প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকমপারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গতকাল হুসাইন তার মায়ের সাথে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মা ও ছেলে মিলে বাড়ির সামনের মেইন রাস্তা পার হন। তবে রাস্তা পার হওয়ার পর হুসাইনের মা লক্ষ্য করেন তিনি ভুলবশত নিজের হিজাব বাড়িতে ফেলে এসেছেন। তখন তিনি ৯ বছরের হুসাইনকে পুনরায় বাড়িতে পাঠান হিজাবটি নিয়ে আসার জন্য।

মায়ের কথামতো বাড়ি থেকে হিজাব নিয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস হুসাইনকে সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের চোখের সামনেই সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মেধাবী এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কেউই এই হৃদয়বিদারক ঘটনাটি মেনে নিতে পারছেন না।

বুধবার সকাল ১১টায় উপজেলার মুটুকপুর গ্রামের নিজ বাড়িতে এক আবেগঘন ও হৃদয়বিদারক পরিবেশে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত

প্রকাশের সময় : ০৪:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬