মো. আলমগীর খন্দকার: নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে নবীনগর উপজেলা মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সাহান, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সাংবাদিক সঞ্জয় সাহা, কমরেড ইসহাক, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি আবু কাওছার বিভিন্ন স্কুল ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।