মো. আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট:
“মাদক ও বাল্যবিবাহকে না বলুন” এই প্রতিপাদ্যকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে তিনি পৌর এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ। সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ প্রমূখ।