তানভীর আহমেদ:- নরসিংদীর মনোহরদীতে চরমান্দালিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ তহাবিলের অর্থায়নে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার কে চাল,ডাল,আলু,তৈল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার সকালে চরমান্দালিয়া ইউনিয়নের ৬ ও ৭ ওয়ার্ডের হতদরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে একদল স্বেচ্ছাসেবক খাদ্য সামগ্রী বিতরণ করে।
বিতরণে উপস্থিত ছিলেন চরমান্দালিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ তহাবিলের সমন্বয়ক মিজানুর রহমান গোলাপ,শহিদুল ইসলাম খোকা, রমজান, আরাফাত,আকিবুল ও অনিক সহ আরো অনেকে।

জানা যায় প্রবাসীদের অর্থায়নে শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন চরমান্দালিয়া প্রবাসী কল্যাণ তহাবিল যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ শেষে প্রবাসীদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় নায় বিশেষ মোনাজাত করা হয়।