মো. আলমগীর খন্দকার: নবীনগর উপজেলায় ২০২৩ সালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে অফিসারদের বিভাগীয় কার্যক্রমের স্বীকৃতস্বরূপ কৃষি সম্প্রসারণ সম্মাননা ২০২৩ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে সম্মাননা ২০২৩ প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক ব্রাক্ষনবাড়িয়া জনাব কৃষিবিদ সুশান্ত সাহা, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ আবু তাহের।
শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে প্রথম স্থান অর্জন করেন ইব্রাহিমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার গিয়াসউদ্দিন নাঈম, শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে দ্বিতীয় স্থান অর্জনল করেন লাউর ফতেহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার জনাব রফিউদ্দিন সরকার, শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে তৃতীয় স্থান অর্জন করেন পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব মো: আক্তারুজ্জামান।
অন্যান্য ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করেন শ্রেষ্ঠ নারী উপসহকারী কৃষি অফিসার জনাব আকলিম বেগম এনি, শ্রেষ্ঠ নবাগত উপসহকারী কৃষি অফিসার ফারজানা হক, কৃষি তথ্য প্রচার প্রসারের জন্য জনাব আবুল হোসেন, নূরনবী। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য ফারুখ আহমেদ, সমীর চন্দ্র মজুমদার, নিয়াজ কাওছার। শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার ইনোভেটিভ ক্যাটাগরিতে নির্মল ভৌমিক।