নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বড়পর্দায় ফিরছেন জেনেলিয়া|

দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। বলিউড তারকা রিতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। তবে তার ভক্তদের জন্য সুখবর। বিরতি কাটিয়ে আবার বড় পর্দায় ফিরছেন তিনি। সিনেমার নাম ভেদ।

ইতোমধ্যে সিনেমায় তার প্রথম লুকও প্রকাশ করেছেন। ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এটি তার প্রথম মারাঠি সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন জেনেলিয়ার স্বামী ও রিতেশ দেশমুখ। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিতেশের।”

ভক্তদের জন্য ভেদের একাধিক পোস্টার শেয়ার করেছেন জেনেলিয়া। পোস্টারে স্বামী রিতেশ দেশমুখের সঙ্গে ভারতীয় মেয়ের লুকে দেখা গেছে তাকে। হাতে সিগারেট নিয়ে রুক্ষ চেহারায় দেখা গেছে রিতেশকে।”

পোস্টার শেয়ার করে জেনেলিয়া মারাঠি ভাষায় লিখেছেন, ‘আমার জন্ম মহারাষ্ট্রে। আমি অভিনয় শুরু করার পর হিন্দি-তামিল-তেলুগুর মতো বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেখানকার দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছি। রিতেশের প্রথম পরিচালনার মাধ্যমে আমার মারাঠি চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। মারাঠিতে কাজ করে আমার মনে হচ্ছে, আমি আমার কাজে পূর্ণতা পেয়েছি। ”

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট