নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় নাম নি;হত হয়েছেন অটোরিকশার এক যাত্রী । এসময় আহত হয়েছেন রিকশাচালক। শুক্রবার বিকেলে সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাইম মিয়া (২৮)। নি;হত নাইম মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া মহল্লার আনিস মিয়ার ছেলে ও পেশায় খুচরা কাপড় বিক্রেতা।
স্থানীয়রা জানায়, নাইম মিয়া মাধবদী থেকে গজ ও প্রিন্ট কাপড় নিয়ে বিক্রির জন্য পলাশের ঘোড়াশাল ভ্রাম্যমাণ কাপড়ের বাজারে যাচ্ছিলেন। পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনার পোশাক কারখানা পাকিজা গ্রুপের মমটেক্সের গেটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। কাভার্ডভ্যনটি ওভারটেক করতে  গিয়ে এ দুর্ঘটনা ঘটায়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী নাইম মিয়ার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন। স্থানীয়রা আহত অজ্ঞাতনামা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, ‘খবর পেয়ে দমকল বাহিনী ও মাধবদী থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করাসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।’