ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার ও দূর্নীতিবাজদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত করাসহ সংসদ নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা উসমান গনী রাসেল। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বাছির প্রমুখ।