নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ফার্মেসীর ঔষধ ব্যবসায়ীকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার প্রসিকিউটর ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা।

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা

এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে উপজেলা সদরের বেশ কয়েকজন ঔষধ ব্যবসায়ী তাদের ফার্মেসী বন্ধ রাখতে দেখা গেছে, এতে করে ঔষধ ক্রয় করতে আসা রোগী ও তাদের স্বজনরা বেশ বিপাকে পড়েন।

এছাড়াও ঔষধ কোম্পানির লোকজন ও ঔষধ নিয়ে এসে বিপাকে পড়তে দেখা গেছে। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা জানান, অপরিছন্ন পরিবেশ, ঔষদের মেয়াদ না থাকাসহ ব্যবসায়ীদের বেশ কিছু অসংগতির কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও ঔষধ প্রশাসন অধিদপ্তর যখনই প্রয়োজন মনে করবে অভিযান পরিচালনা করা হবে।