শেরপুর থানা পুলিশ দুই’শ ইয়াবাসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর থানার আওতাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৫০) নামে এক
মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২০শে এপ্রিল ) মৌলভীবাজার সদর
উপজেলার বাদে ফতেপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে
তার হেফাজতে থাকা ২শত পিস ইয়াবা
ট্যাবলেট জব্দ করা হয় ।

মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ি দায়িত্বরত ওসি শিপু কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে সোমবার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।