ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) রাত ১০ টার দিকে নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকা প্রেরণ করেন।

নিহতরা হলেন, উপজেলার পূর্ব ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন (৪৮), আহমদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২)। এঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌর এলাকার পূর্ব পাড়ার মোঃ জালাল উদ্দিন (৫০), আরিফ হোসেন সামি (৩২), নিহত আক্তার হোসেনের ছেলে আমির হামজা (২২), সদর উপজেলার বাদুঘর গ্রামের মহিউদ্দিন (২০)। আরেকজনের পরিচয় পাওয়া যাইনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কনিকাড়া পৌঁছালে নবীনগর থেকে একটি মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি।